শাহজালালে ৩ হাজার ৮৩০ পিস ইয়াবা সহ এক যাত্রী আটক

এস.এম.মনির হোসেন জীবনঃ  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৮শ ৩০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। আটক শফিক উল্লাহ (৩৪) কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াখালি পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র। আটককৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানায় পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী এলাকা থেকে তাকে ইয়াবা সহ আটক করে এপিবিএন পুলিশ। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শফিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তায় সন্দেহজনক ভাবে ঘুরছিল করছি যাত্রী শফিক উল্লাহ (৩৪) । এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে তার পাকস্থলীতে ইয়াবা থাকার কথা স্বীকার করে।

আলমগীর হোসেন শিমুল আরও জানান, পরবর্তীতে তার পাকস্থলী থেকে এই ইয়াবা বের করে আনা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় রফিক নামের এক ব্যক্তি টেকনাফ থেকে তাকে এই ইয়াবা দিয়েছে ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য। এই কাজের জন্য তাকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। এঘটনায় আজ বিকাল ৫টায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে আটককৃত যাত্রী শফিক উল্লাহকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল ধৃত মামলার আসামী শফিক উল্লাহকে জিঞ্জাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।