শাহজাহানপুরে আ.লীগ নেতা হত্যাকাণ্ড: গ্রেফতার ১

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া প্রীতি হত্যাকাণ্ডে জড়িত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ শনিবার (২৬ মার্চ) গভীর রাতে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে রোববার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে ক্ষুদেবার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।