শিবচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ.লীগের আওলাদ হোসেন খান

মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আওলাদ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মো. আওলাদ হোসেন খানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসন্ন শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনী প্রার্থী মো. আওলাদ হোসেন খান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। অন্য কোনো প্রার্থী মেয়র পদে না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ার আজ তাদের মধ্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়।’