নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের দায়ে জালাল উদ্দিন নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল।
রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেসমিন আরা বেগম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো তিন মাস কারা ভোগ করতে হবে।


