আঙুলের পুরনো ব্যথা ফিরে আসায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব।
বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চান না তিনি। এ কারণেই শুক্রবার (১০ সেপ্টেম্বর) কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলবেন না সাকিব। বিশ্রামে থাকবেন এই স্পিনার।
গত দুই ম্যাচে উইকেটশূন্য থাকা সাকিবকে এখন টি-টেয়েন্টিতে মালিঙ্গার সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপ পর্যন্ত। আইপিএল খেলতে তার দুবাই যাওয়ার কথা আরও দুই-তিন দিন পর।
সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে বেশ কয়েকজন ক্রিকেটারকেই বিশ্রামে রাখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সাকিব ছাড়াও বিশ্রামে থাকতে পারেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও বাঁহাতি স্পিনার নাসুম আহেমদ।


