ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ৫ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে বিল্লাহ হোসেন (৩০) নামে এক লম্পটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন। উপজেলার রাঢ়ীখাল এলাকায় এই ঘটনা ঘটেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত সামসুদ্দিনের ছেলে বিল্লাল হোসেন প্রতিবেশী ৫ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে এনে ধর্ষন চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে লম্পট বিল্লাল দৌড়ে পালিয়ে যায়। শিশুটি অসুস্থ্য হয়ে পরলে রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন- ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


