ষোড়শ সংশোধনী বাতিলের রায় বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনী বাতিলের রায় বিষয়ে জাতীয় সংসদে প্রধান বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে স্পিকারের নিকট এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক। সংসদ সদস্যরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিষোদগার করে সংবিধানকেই অবমাননা করেছেন।

তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থি অংশ এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে আরেকটি সংবাদ সম্মেলন করেছে। তারা বলেছে,বিএনপির আইনজীবীরা তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য এই সংবাদ সম্মেলনের করেছেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিএনপিপন্থি আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ।