সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, ডাক্তার নিখোঁজের ঘটনায়

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার সদর উপজেলার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনি নিখোঁজের ঘটনায় সংশ্লিষ্ট থানাকে জিডি নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে নিখোঁজের পর দায়িত্বে চরম অবহেলার জন্য সদর উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।