জেলা প্রতিবেদকঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্তু গ্রুপের পিসিজেএসএস’র কালেক্টর প্রিমেক্স চাকমাকে (৪০) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সোমবার (০৮ জুন) সকালে উপজেলার পাগলী পাড়া এলাকায় গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে পাগলী পাড়া এলাকার সড়কের পাশে পিসিজেএসএস কালেক্টর প্রিমেক্স চাকমার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ বলেন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। বর্তমানে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাপ্তাই থানায় রাখা হয়েছে।


