অনুসন্ধানী প্রতিবেদনঃ
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভুয়া শিক্ষার্থীদের
নামে উপবৃত্তির অর্থ আত্মসাতের ডাহা দুর্নীতি।
আবুল হাসান বেল্লাল,অনুসন্ধানী প্রতিবেদকঃ বরগুনায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তি ও স্লীপ গ্রান্টের অর্থ আত্মসাতের ডাহা দুর্নীতির ঘটনা ঘটেছে।সাংবাদিক আবুল হাসান বেল্লাল এর প্রকাশিত সংবাদ এবং অভিযোগের প্রেক্ষিতে বরগুনা থানার মামলা নং ২১ জিআর নং ৫৫৯ তাং ১২/০৯/২০১৮, ধারাঃ ৪০৯/৪২০/১০৯ দঃবিঃ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)ধারায় দুর্নীতি দমন কমিশন(দুদক)কর্তৃক দায়েরকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা উত্তোলন এবং স্লীপ গ্র্যান্টের অর্থ আত্মসাতের মামলায় বরগুনা সদর উপজেলার ১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেনকে ১২/১১/২০১৮ খ্রিঃ তারিখ বরগুনার বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত জনাব আব্বাস উদ্দীন জেল হাজতে প্রেরনের আদেশ দিয়েছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি আসামী আমীর হোসেন গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছেন।দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে,সাংবাদিক আবুল হাসান বেল্লাল ২০১৩ সালে জাতীয়করণকৃত বরগুনা সদর উপজেলার ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি,ক্ষুদ্র মেরামত এবং শ্লিপ গ্র্যান্টের অর্থ সঠিক খাতে ব্যায় করা হয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করার জন্য টিআইবি’র অঙ্গসংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)বরগুনার তৎকালীন ইয়েস গ্রুপ দলনেতা হিসেবে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ করে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা সুব্রত কুমার দাস,তদকালিন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, মোঃ রবিউল আউয়াল, এম,এম মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) তরুন কান্তি শিকদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ এইচ এম গোলাম কিবরিয়া,বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস,বরিশালের শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু, শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দীন,অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মুর্শ্বেদা জামান, অগ্রণী ব্যাংক বরগুনা শাখার ম্যানেজার মোঃ শাহজাহানসহ অন্যন্যাদের নিকট তথ্য প্রাপ্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে যে সকল প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি ও ক্ষুদ্র মেরামতসহ অন্যন্যা তথ্য পাওয়া যায় তা বিশ্লেষণ করে বরগুনা সদর উপজেলার ১৪ নং পুর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১০ সাল থেকে ২০১৬ সালের ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনীর উপবৃত্তির তালিকায় ব্যাপক ভুয়া ছাত্র/ছাত্রীদের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে এবং ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাতের প্রমান পাওয়া যায়।
আবুল হাসান বেল্লাল আরও কিছু তথ্য চেয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে আবেদন করেছিলেন। কিন্তু তথ্য না পেয়ে আপীল ও তথ্য কমিশনে ৯৭/১৭,৯৮/১৭,৯৯/১৭ এবং ১০০/২০১৭ নং অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ শুনানীতে প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনকে তথ্য অধিকার আইন ২০০৯ লংঘনের জন্য ৫ হাজার টাকা জড়িমানা করে তথ্য কমিশন। এবং ৪টি অভিযোগে উল্লেখিত তথ্য সরবরাহের জন্য সকলকে নির্দেশ দেয়া হয়। জরিমানার অর্থ প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন সোনালী ব্যাংক,বরগুনা শাখায় ১৩৩০১০০০১২৬৮১ নং কোডে ট্রেজারী চালান নং ৫৯ তারিখ ২৬/০৭/২০১৭ মূলে পরিশোধ করেছেন। গত ০৪/০১/২০১৬ তারিখ দুদকের সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়,আবুল হাসান বেল্লাল দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)র সচেতন নাগরিক কমিটি (সনাক)বরগুনার তৎকালিন ইয়েস গ্রুপ দলনেতা হিসেবে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তি এবং শ্লিপ গ্র্যান্টের অর্থ আত্মসাতের তথ্য প্রমান সংগ্রহ,বিশ্লেষন করে দুদক এবং বিভাগীয় তদন্তের আবেদন করেন। এ প্রেক্ষিতে আবুল হাসান বেল্লালের অভিযোগটি দুদকের প্রধান কার্যালয়ের যাচাই-বাছাই কমিটি কর্তৃক গত ২৬/০৯/২০২১৬ তারিখ দুদক/অভি:যাচাই-বাছাই /৩৫২২০১৭/২৯১০৭ নং স্বারকে অনুসন্ধানের জন্য গ্রহন করা হয়।
অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদক,প্রকা,ঢাকার স্বারক নং দুদক/৬১/২০১৭/(অনুঃ ও তদন্ত-২)/বরগুনা/৩২৬১৫ তাং ৩০/১০/২০১৭, দুদক, বিকা,বরিশালের স্বারক নং ০৪.০১.০৪০০.৭৪১.০১.০১৯.১৭.১২৩ তাং ১১/০২/২০১৮ এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর ই/আর নং ২২/২০১৭ মূলে উপ সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেনকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। দুদকের এ তদন্তকারী কর্মকর্তা অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব ভার গ্রহন করে ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসার সকল,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সকল, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অগ্রনী ব্যাংক বরগুনা শাখার ব্যাবস্থাপক ও উপবৃত্তি বিতরনকারী কর্মকর্তা সকলকে দুদকের পটুয়াখালী কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
অনুসন্ধান শেষে তিনি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর ই/আর নং ২২/২০১৭, স্মারক নং ৮৫১ তারিখ ২৬/০৬/২০১৮ খ্রি: এর আলোকে দুর্নীতি দমন কমিশন,বিভাগীয় কার্যালয়,বরিশালের স্বারক নং ৪৯৯ তাং ০৯/০৭/২০১৮ খ্রি: এর মাধ্যমে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। দুদক প্রধান কার্যালয়ের স্বারকনং০৪.০১.০৪০০.৬৫৩.০১.০৬১. ১৭.২৭২১৮/১০ তারিখ ৬/০৯/২০১৮ খ্রি: এর নির্দেশনার আলোকে দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক আরিফ হোসেন বাদী হয়ে বরগুনা থানার মামলা নং ২১ জিআর নং ৫৫৯ তাং ১২/০৯/২০১৮, ধারাঃ ৪০৯/৪২০/১০৯ দঃবিঃ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)ধারা দায়ের করেন। এই মামলায় ১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন ১২/১১/২০১৮ খ্রিঃ তারিখ বরগুনার বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত জনাব আব্বাস উদ্দীন এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।আদালত আসামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় সুনির্দিষ্ট অভিযোগ থাকায় জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
একই অভিযোগে গত.০৮/০১/২০১৭ খ্রি তারিখ.বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৯১/৬ নং স্বারকে (ক)জনাব খোকন চন্দ্র মালাকর উপজেলা শিক্ষা অফিসার বামনা,বরগুনা-আহবায়ক,জনাব গোলাম হায়দার সহকারী উপজেলা শিক্ষা অফিসার পাথরঘাটা,বরগুনা সদস্য, জনাব মোঃ কামরুজ্জামান রেজা সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেতাগী,বরগুনাক সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটি অভিযোগের সত্যতা পাননি মর্মে প্রতিবেদন দাখিল করেন। এ কমিটির প্রতিবেদনের বিরুদ্ধে পুন তদন্তের আবেদন করা করা হলে গত ২৬/০৭/২০১৭ খ্রিঃ তারিখ বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ১০২২/১০ নং স্বারকে (খ) জনাব মোঃ মজিবুর রহমান উপজেলা শিক্ষা অফিসার আমতলী,বরগুনা-আহবায়ক,জনাব মোঃ কামরুজ্জামান রেজা সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেতাগী,বরগুনা- সদস্য,জনাব রিপন মন্ডল সহকারী উপজেলা শিক্ষা অফিসার তালতলী,বরগুনাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটিও অভিযোগের সত্যতা পাননি বলে প্রতিবেদন দাখিল করেন।
এরপর অভিযোগকারীর আবেদনের প্রেক্ষিতে গত ২৪/০৯/২০১৭ খ্রিঃ তারিখ বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা,বরিশাল থেকে উপ-পরি/প্রাশি-বরি/প্রশা-১/তদন্ ত(কর্মকর্তা-কর্মচারী)/৮৩/২০১২- ৯২১ নং স্বারকে জনাব মোঃ জাহাঙ্গীর আলম পিটিআই সুপার,বরগুনাকে তদন্তের দায়িত্ব দেয়া হলে অভিযোগের সত্যতা প্রমানীত হয়। এরপর ৩ টি প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য গত ১১/০২/২০১৮ খ্রিঃ তারিখ বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা,বরিশাল থেকে উপ-পরি/প্রাশি-বরি/৭৪ নং স্বারকে জনাব মোল্যা ফরিদ আহমেদ, পিটিআই সুপার পিরোজপুর- আহবায়ক,জনাব মোঃ রুহুল আমীন উপজেলা শিক্ষা অফিসার মঠবাড়িয়া,পিরোজপুর- সদস্য,জনাব মোঃ লৎফর রহমান উপজেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী সদরকে সদস্য করে পূনরায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।এ কমিটির তদন্ত প্রতিবেদনে আনীত অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় মিথ্যা প্রতিবেদন দাখিলকারী (ক) এবং (খ) কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা,বরিশাল থেকে গত ০৩/০৯/২০১৮ খ্রিঃ তারিখ ৩৭৭ নং স্বারকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে প্রতিবেদন প্রেরন করা হয়েছে। এবং গত গত ২৫/০৬/২০১৮ খ্রিঃ বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা,বরিশাল থেকে উপ-পরি/প্রাশি-বরি – ৫৭৩ নং স্বারকে মূল অভিযুক্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ আবুল হোসেন এর বিরুদ্ধে উপবৃত্তির অর্থ আত্মসাতসহ দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করার জন্য বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
অনুসন্ধানের শুরু থেকে শিক্ষকরা সম্মিল্লিত ভাবে সাংবাদিক আবুল হাসান বেল্লাল এবং সহকর্মি মোঃ নিয়ামুল হাসান নিয়াজকে জব্দ করার জন্য শিক্ষক,শিক্ষা কর্তৃপক্ষ এবং অগ্রণী ব্যাংক বরগুনা শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত সরকারী টাকা আত্মসাতের দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে বিষয়টি আপোষ সূত্রে নিষ্পত্তির প্রস্তাবে ব্যর্থ হয়ে পূর্বের হুমকী অনুযায়ী মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া,কাল্পনিক ঘটনা সাজিয়ে ১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ আবুল হোসেন বাদী হয়ে বরগুনা থানায় জিআর-মামলা নং ৬৭২/২০১৬ ধারাঃ আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৪/৫ দায়ের করেন।যা বিচারে বিজ্ঞ আদালতের আদেশ নং ২০ তারিখ ৩০/১০/২০১৮ মূলে আসামীদেরকে খালাস দেয়া হয়। এরপর কোরক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম লিটন(৪৫)কে বাদী বানিয়ে বরগুনা থানার মামলা নং ১১ তা ০৯/০৫/২০১৮, ধারা: ১৪৩,৩৪১,,৩৮৫,৫০৬ দ:বি: জিআর ২৮৬/১৮ দায়ের করান। গত ২৪/০৭/২০১৮ তারিখ বরগুনার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে.চর চরক গাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কথিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন(৪৫)কে বাদী বানিয়ে গত ২১/০৭/২০২৮ খ্রী তারিখের ঘটনা দেখিয়ে সিআর -৫৩০/১৮ নং মামলা দায়ের করান।
আদর্শ,নীতি,নৈতিকতা,মূল্যবোধ,মা নবিকতা,দেশপ্রেম,সততা,সভ্যতা এবং ভদ্রতাকে বিস্বর্জন দিয়ে কিছু কিছু সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারীদের একের পর এক দুর্নীতি, অনিয়ম,দায়িত্বে অবহেলা,ক্ষমতার অপব্যবহারের কারনে সাধারন মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ সকল দুর্নীতি রোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। বন্ধ করতে হবে অনিয়ম ও দুর্নীতি।


