সরাসরি ভক্তদের সঙ্গে কথা বলবেন শাওন

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ইদানিং কোনো মাধ্যমেই তিনি এখন নিয়মিত কাজ করছেন না। তবে শাওন ভক্তদের জন্য সুখবর হলো- সরাসরি ভক্তদের সঙ্গে ফোন কলে কথা বলবেন তিনি। ৩০ আগস্ট রাত ৮টায় যেকোনো বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই কথা বলবেন মেহের আফরোজ শাওন। এ তথ্য শাওন নিজেই জানিয়েছেন। প্রিয় তারকার সঙ্গে কথা বলার এই সুযোগ করে দিয়েছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট। এক ভিডিও বার্তায় মেহের আফরোজ শাওন বলেন, ‘বাংলালিংকের মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলার চমৎকার একটা সুযোগ পেয়েছি। ৩০ আগস্ট ঠিক রাত আটটায় বাংলালিংক স্টারজোন সার্ভিসে আমি থাকব। শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনি রেডি তো?’ অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন সর্বশেষ ২০১৬ সালে রিয়াজ-মাহিকে নিয়ে নির্মাণ করেন ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা। এই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন শাওন। আর এই গানই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসরে মেহের আফরোজ শাওনের হাতে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার এনে দেয়।

দেখুন : মেহের আফরোজ শাওনের ভিডিও বার্তা।