জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাওন্নারা গ্রাম থেকে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে তাদের নিজ বাড়ি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসীরা জানান, সকালে ঘরের ভিতর দুই জনের লাশ দেখে থানা পুলিশ কে অবহিত করে প্রতিবেশীরা।তৎক্ষণাৎ ঘটনাস্থলে সাটুরিয়া থানা পুলিশ এসে ওই গ্রামের প্রবাসী মজনু মিয়ার স্ত্রী নিহত পারভিন বেগম (২৭ ) ও তার একমাত্র ছেলে নূর মোহাম্মদ (৭) এর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা সাংবাদিকদের জানান, রাতের কোনো এক সময় নিজ ঘরে পারভিন ও নূর মোহাম্মদকে খুন করা হয়েছে। সকালে নিহতদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্হানীয় এলাকাবাসীরা। নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে ঘুমন্ত মা ও ছেলেকে হত্যা করে পালিয়ে যায় ।
এ হত্যাকাণ্ডে জড়িত কে বা কারা তা এখনও স্পষ্ট হয়নি । এ ব্যাপারে সুষ্টু তদন্ত্য করে বিস্তারিত জানা যাবে বলে জানান, সাটুরিয়া থানার ঐ পুলিশ কর্মকর্তা।


