ভ্রাম্যমাণ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৭৪ রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি মান্নান সানা (৪০) কে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এরপর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের রবিউল জোয়াদ্দারের বাড়িতে তলাশি চালিয়ে মাটির নিচ থেকে একটি শার্টারগান, ৩০ রাউন্ড শার্টারগানের গুলি, ৪ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও ৪০ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
আটক মান্নান সানা একই গ্রামের মৃত জব্বার সানার ছেলে। শ্যামনগর থানা পুলিশের ওসি নাজমুল হুদা জানান, মান্নান সানার বিরুদ্ধে চাঞ্চল্যকর আমিরুল হত্যাসহ ১৩ টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


