সাতক্ষীরায় পাঁচ বছর বয়সি শিশু ধর্ষণ, ধর্ষক আটক

হেলাল উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ তক্ষীরারা পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষনের অভিযোগে ধর্ষক শরিফুজ্জামান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। আশাংকাজনক অবস্থায় শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাশেমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

ধর্ষক শরিফুজ্জামান সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে ও সাতক্ষীরা পলিটেকনিকের ছাত্র।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল। তার পাশে একটি ছাত্রাবাস আছে। ধর্ষক শরিফুজ্জামান শিশুটিকে ফুসলিয়ে তার রুমের ভিতর নিয়ে যেয়ে জোরপূর্বক ধর্ষন করে।

শিশুটি বাড়ি যেয়ে তার পিতা মাতার কাছে ঘটনাটি বললে তারা সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করলে শনিবার গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়। শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।