সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানায় ছয়জন, তালা থানায় একজন, কালীগঞ্জ থানায় পাঁচজন, শ্যামনগর থানায় তিনজন, আশাশুনী থানায় তিনজন, দেবহাটা থানায় একজন এবং পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।