সানির ভাংড়া নাচের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: ইনস্টগ্রামে নতুন একটি নাচের ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ভিডিওটিতে অন্যরকম এক নাচ দেখিয়েছেন সানি। শনিবার মুম্বাই বিমানবন্দরে ধারণ করা এই ভিডিও প্রকাশ করেছেন সাবেক পর্নস্টার। ভিডিওতে দেখা যাচ্ছে, সানি তার দলের সাথে পাঞ্জাবি গানের সঙ্গে ভাংড়া নাচ করছেন। মেহেদীর গান ‘বোলো তারা রারা’ গানে নাচছেন তিনি। সানিকে দেখে শেষ পর্যন্ত তার দলের অন্য সদস্যরাও নেচেছেন এই গানে। একই সঙ্গে এই ভিডিওটি পোস্ট করে, সানি লিখেছেন যে, তিনি এবং তার দল পাগলামি করতে পারলে আর কিছু চান না। আর তাদের এই পাগলামির ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। সানির এমন নাচ এর দেখেনি কেউ।