নিজস্ব প্রতিবেদক: সারা বাংলাদেশে বহুল প্রচলিত ও আলোচিত সাপ্তাহিক পত্রিকা ‘ক্রাইম পেট্রোল বিডি’র সাধারণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মোঃ আসাদুর জামান । তার সম্পর্কে নানাবিদ মন্তব্য ও অভিযোগ পাওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মোঃ আসাদুর জামান সারা বাংলাদেশে বহুল প্রচলিত ও আলোচিত সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পত্রিকার সাধারণ রিপোর্টার ইনভেস্টিগেশন এজেন্সির ক্রসপন্ডেন্ট ও ক্রাইম পেট্রোল বিডি সাপ্তাহিক নিউজ পত্রিকার রিপোর্টার এর পরিচয় পত্র বহন করে বিভিন্ন খামখেয়ালী কার্যকলাপে জড়িত হয় । প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম ও শর্ত ভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়ার জন্য আদেশ করা হয় । এরই প্রেক্ষিতে গত ১৮ মার্চ ২০২৬ তারিখে ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম বরাবর একটি লিখিত আবেদনপত্র প্রদান করেন তিনি। আবেদনপত্রে তিনি পারিবারিক ও মানসিক সমস্যার কথা উল্লেখ করে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে তাকে ক্রাইম পেট্রোল বিডি থেকে অব্যাহতি প্রদান করেছেন। ফলে বর্তমানে মোঃ আসাদুর জামান ক্রাইম পেট্রোল বিডি প্রতিষ্ঠানের কোনো সদস্য বা প্রতিনিধি নন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে যদি তিনি ক্রাইম পেট্রোল বিডির নাম, পরিচয় বা পদবি ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করেন, তাহলে ক্রাইম পেট্রোল বিডি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


