সাবুদের হাট দ্বিমুখী বিদ্যালয়ের ভবন নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা 

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলা খানসামা উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউপির সুবর্ণখুলী সাবুদের হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি উপজেলার সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে অবস্থিত।বিদ্যালয়টি মনোরম  পরিবেশে ১৯৯২ সনে  স্থাপিত হয়ে অত্যান্ত সুনামের সাথে শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের পাঠদান করে আসছে।
গত কয়েকদিন ধরে এক টানা বর্ষণে নদীতে বন্যা দেখা দিলে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ইছামতি নদীর তীরে ভেঙ্গে গেছে এতে বিদ্যালয় ভবন নদী  গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।এ ব্যাপারে  ওই স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র রায় প্রতিনিধিকে জানান স্কুল ভবনের পাশে নদী তীর ভেঙ্গে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছি। ভাঙ্গন রক্ষার্থে ইছামতি নদীর পশ্চিম তীরে  বাঁধ দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।