সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।
জানাজা পড়ান সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।
জানাজার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজার নামাজে বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও জ্যেষ্ঠ আইনজীবীরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এসময় মরহুম শাহাবুদ্দিন আহমেদের ছেলে বাবার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চান।
জানাজা শেষে শাহাবুদ্দিন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।


