সাভারে ৩৬০ পিস ইয়াবাসহ চার মাদকবিক্রেতাকে আটক

সাভার : সাভারে অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক এতথ্য জানান। আটকরা হলেন- আনোয়ার (২৫), মিলন (৩৪), সেলিম (৩৫) ও রাসেল (২৪)।

এসআই নুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ ডিসেম্বর) দিনগত রাতে সাভারের রেডিওকলোনির বৌবাজার এলাকা থেকে ওই চার মাদকবিক্রেতাকে আটক করা হয়। সেময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩৬০ পিস ইয়াবা। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।