সারার নাচের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: অনস্ক্রিনে অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন সারা আলী খান। ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ তার পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকের। দ্বিতীয় ছবি ‘সিম্বা’ বক্স অফিসে ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এই সারার ব্যক্তি জীবনও কিন্তু রঙিন।

অভিনয়ের পাশাপাশি নাচও সারার পছন্দের বিষয়। অনস্ক্রিনে তার নাচ ‘সিম্বা’-এ দেখেছেন সকলে। অফস্ক্রিনে সেই নাচে যেন এক অন্য মাত্রা যোগ হলো। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নাচ প্র্যাকটিস করছিলেন সারা। সেই ভিডিওই এখন সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকার শীর্ষে।