সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সারা দেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত নির্দেশ

ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারা দেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের জন্য সচল রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় এ নির্দেশ দেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়কে কোথাও যেন যানজট না হয়, সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে।’

এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এলাকায় যান চলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।