সাড়ে ৬ হাজার ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে লোহাগাড়া এলাকা থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজার জেলার উখিয়া মংখালী এলাকার আবদুল গফুরের ছেলে জয়নুল উদ্দিন (১৮) ও সদর উপজেলার খুরুশখুল এলাকার কালু মিয়ার ছেলে কলিম উল্লাহ (৩৭)।

লোহাগাড়া থানার পরির্দশক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে ট্রাকে করে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার গ্রেফতার মাদক ব্যবসায়ীদের আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রাশেদুল ইসলাম।