সিনহার বিদেশ সফর শেষে ফিরে এসে দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ সফর শেষে ফিরে এসে দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত বলে আবারো মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

মাহবুবে আলম বলেন, ‘আমি আগেও বলেছি প্রধান বিচারপতি এস কে সিনহার দেশে ফিরে আসা এবং দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত। এখনো তাই বলছি।’

এর আগে গত ১৪ অক্টোবর অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, বাস্তব অবস্থা বিবেচনা করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ সফর শেষে ফিরে এসে দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত ব্যাপার।

মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বেঞ্চে বসার ব্যাপারে সরকার বিরত করেনি বরং তার বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ উঠায় তার সহকর্মীরা তার সঙ্গে বসতে রাজি হননি বলে তিনি ছুটি নিতে বাধ্য হয়েছেন। এটা দেশবাসীর জানা উচিত।’