সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিবেদকঃ সিরাজগঞ্জে মুন্নী খাতুন (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকায় শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ।

মুন্নী খাতুন ওই মহল্লার মৃত আসকর আলীর মেয়ে ও একই মহল্লার জাহিদ শেখের স্ত্রী।

আটকরা হলেন- একই মহল্লার মৃত সোলায়মান আলীর স্ত্রী মমতা খাতুন ও তার মেয়ে রুনা খাতুন।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ফারুক সরকার জানান, যৌতুকের দাবিতে মুন্নী খাতুনকে তার স্বামী, শাশুড়ি ও ননদ দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলো। আজ রাতে মারধরের একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে।