সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় টাকার লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ এর অভিযোগ উঠেছে। ধর্ষণ এর ঘটনার পর অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪জুন) দুপুরে উপজেলার জামতৈল শেখপাড়ায় এ ঘটনা ঘটে। আটক যুবক মনিরুল ইসলাম ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।
কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ১৫ দিন আগে শিশুটির মা মারা গেছে। তারপর থেকে সে নানার বাড়িতে থাকে। বুধবার দুপুরে টাকার লোভ দেখিয়ে নিজ ঘরের টিনের চালে নিয়ে মনিরুল শিশুটিকে ধর্ষণ করে। সংবাদ পেয়ে তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


