সিরাজদিখানে গৃহবধূ ধর্ষনের ঘটনায় এক আসামী আটক

জেলা প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত রোববার বিকাল ৫ টার দিকে স্বামীর সাথে ঘুরতে এসে উপজেলার পলাশপুরের ডিসি প্রজেক্টে পালাক্রমে ধর্ষনের শিকার হয় এক গৃহবধূ। এসময় গৃহবধূর স্বামীর চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুঁটে এসে ঘটনাস্থল থেকে ধর্ষক সোহেল (২৩)কে আটক করে পুলিশে সোপর্দ করে। ধর্ষনের ঘটনার সাথে জড়িত অপর দু’জন পালিয়ে যায়। সোহেল কেরানীগঞ্জ থানার বাঘাপুর গ্রামের ওসমান মিয়ার পুত্র। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে তিনজনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করেন। গতকাল সোমবার (১৯ আগষ্ট) সকালে ওই ধর্ষককে কোর্টে প্রেরণ করে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে নিয়ে তাঁর স্বামী পলাশপুরের ডিসি প্রজেক্টে ঘুড়তে আসলে গ্রেফতারকৃত আসামী সোহেল সহ আরো ২ জন গৃহবধূর স্বামীকে মারধর করে পালাক্রমে ধর্ষন করে। স্থানীয় এলাকাবাসী ওই ধর্ষককে আটক করে পুলিশে দেয়।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, এ ঘটনায় সকালে ভূক্তভোগী নিজেই বাদী হয়ে সিরাজদিখান থানায় তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। একজনকে অটক করা সম্ভব হলেও, বাকি দুজনকে এখনও আটক করা সম্ভব হয়নি। তবে বাকী আসামীদের গ্রেপ্তারে চেষ্টা এখনো চলছে।