আদনান আহমদ চৌধুরী : সিলেট :- গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর সকালে সিলেট জেলা গোয়েন্দা শাখা ( ডিবি)উত্তর জোনের অফিসার ইনচার্জ মো:রেফায়েত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে এসআই- বিনয় ভূষণ চক্রবর্তী, এসআই- এয়াকুব হোসেন, এএসআই-মুকুন্দ দেববর্মা, এএসআই-লব কুমার সাহা ফোর্সসহ অভিযান পরিচালনা করে জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউপিস্থ মোকামপুঞ্জি প্রকাশ মোকামপাড়াস্থ এলাকা থেকে বিপুল পরিমান বিদেশি মদ সহ ১ নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামি – সিলেটের জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি এলাকার সুরেন্দ্র পাত্রের স্ত্রী, উমি পাত্র প্রকাশ উর্মি(৪৫) পুলিশ সুত্রে জানা যায় আটককৃত আসামি উর্মি (৪৫) এর বসতঘর থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।যার আনুমানিক বাজার মূল্য- ২,৯৬,৭৫০ টাকা
উক্ত বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।


