সিলেট কেন্দ্রীয় কারাগারে রিপনের স্বজনরা

সিলেট প্রতিনিধি : সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলোয়ার ওরফে রিপনের স্বজনরা তার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন।

বুধবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে দুটি মাইক্রোবাস ও একটি সিএনজি চালিত অটোরিকশায় করে রিপনের ২৫ জন স্বজন কারাগারে প্রবেশ করেন।

এদিকে সন্ধ্যার পর পরই জেল গেটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফাঁসি কার্যকরে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার ছগির মিয়া জানান, আজ রাতে রিপনের ফাঁসি কার্যকরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।