আদনান চৌধুরী : সিলেট: গত (২২ জুন) বৃহস্পতিবার সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় স্বাস্থ্য সেবাকে সিলেট জেলা পুলিশের দোর গোড়ায় পৌঁছে দিতে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বালাগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সদের স্বাস্থ্য পরীক্ষা করে এবং জরুরী ওষুধ সরবরাহ করেন।
সিলেট জেলায় যোগদানের পর থেকেই জেলার পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের সার্বিক মঙ্গলের দিকে জোরালো নজরদারি রেখেছেন। এরই ধারাবাহিকতায় আজ বিভাগীয় পুলিশ হাসপাতালের একটি মেডিকেল টিম বালাগঞ্জ থানার সকল অফিসার ফোর্সদের স্বাস্থ্য সেবা প্রদান করে।
পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বালাগঞ্জ থানা থানার সকল স্তরের অফিসার ফোর্সবৃন্দ। এই বিষয়ে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তি পূর্ণ রাখতে পুলিশ বাহিনীর সদস্যদের সুস্থতার বিকল্প নেই। সুতরাং পর্যায়ক্রমে সিলেট জেলার সকল থানায় পুলিশের এই মেডিকেল টিম স্বাস্থ্য সেবা প্রদান করবে।
সিলেট জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ইন্সপেক্টর শ্যামল বণিক।


