নিজস্ব প্রতিবেদক, সিলেট : ৪৯৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরে সিলেট সিটি করপোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট তুলে ধরেন তিনি।
এবারের বাজেটে নাগরিকদের ওপর নতুন কোনো করারোপ করা হয়নি। বাজেটে নানা প্রকল্পের মধ্যে নগরীর জলাবদ্ধতা নিরসনে মাত্র ২ কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে।
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


