আদনান চৌধুরী সিলেট :-(২১ জুন) বুধবার কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সব জলপনা- কল্পনার অবসান ঘটিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আনোয়ার উজ্জামান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম ( বাবুল) কে প্রায় দিগুন ভোটের ব্যাবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন। এর মাধ্যমে পর পর দুই মেয়াদ পর চমক দেখিয়ে আনোয়ার উজ্জামান চৌধুরী তার দল বাংলাদেশ আওয়ামী লীগের আস্থার মূল্যায়ন করেন।
নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনোয়ার উজ্জামান চৌধুরী মহান আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা জানিয়ে বলেন জীবন দিয়ে হলেও সিলেটের মানুষের স্বপ্ন পূরণের চেষ্টা করব।
রিটার্নিং অফিসার জানান সিসিক নির্বাচনে ৪৬ দশমিক ৭১ ভাগ ভোট পড়েছে।
বেসরকারি ফলাফল থেকে জানা যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) কে ৬৯ হাজার ১২৯ ভোটে হারিয়ে। আনোয়ার উজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হন। তিনি নৌকা প্রতিক নিয়ে ১ লক্ষ ১৯ হাজার ৯৯১ ভোট পান। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।
জাপার প্রার্থী নজরুল ইসলাম নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে আনোয়ার উজ্জামান চৌধুরী বলেন আপনারা নির্বাচন প্রত্যক্ষ করেছেন এবিষয়ে আমি কোন মন্তব্য করব না।তবে এজন্য আমাদের কোন নেতা কর্মী দায়ী নয়।
বুধবার সকাল ৮ টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ই ভি এম)এ সিসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় গননা।
রাত পৌনে দশটায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বেসরকারি ফলাফলে আনোয়ার উজ্জামান চৌধুরী কে বিজয়ী ঘোষণা করেন।
কে কত ভোট পেলেন
সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বুধবার রাতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে নির্বাচনে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া বাসগাড়ি প্রতিকে পেয়েছেন ২৯ হাজার ৬৮৮ টি।
নির্বাচন বর্জনকারী ইসলামি আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান হাতপাখা প্রতিকে পেয়েছেন ১২হাজার ৭৯৪ ভোট।
স্বতন্ত্র প্রার্থী আবদুল হানিফ কুটু ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪ হাজার ২৯৬ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমদ রউফ মোস্তফা হরিণ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৯৫৯ ভোট।
মো: সালাহউদ্দিন রিমন ( ক্রিকেট ব্যাট) প্রতিকে পেয়েছেন ২হাজার৬৪৮ ভোট।
জাকের পার্টির প্রার্থী মো জহিরুল ইসলাম (গোলাপ ফুল) প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৪০৫ ভোট।
নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর রাতে নগরীর মির্জাজাঙ্গালস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ নিয়ে সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী
সংবাদসম্মেলনে আনোয়ার উজ্জামান চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক,প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং জাতীয় সপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পত্রিকার নির্বাহী সম্পাদক এম এ রাজ্জাক খান ও আওয়ামীলীগের প্রবাসি নেতৃবৃন্ধ সহ সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন :- সবাই আমাকে আপন করে নিয়েছেন আমি সিলেটের সন্তান হিসেবে আবেগ- আপ্লূত। এই ঋণ আমি কোন দিন শোধ করতে পারব না। আমি সিলেটের সর্বস্তরের মানুষের স্বপ্নসারথী হতে চাই।
নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। সকলের দোয়া চেয়ে তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ বিজয় অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। এই বিজয় তিনি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগকে উৎসর্গ করেন।
২১ দফা নির্বাচনী ইসতেহার প্রসঙ্গে মেয়র বলেন তার নির্বাচনী ইসতেহার শতভাগ বাস্থতায়নের মাধ্যমে গ্রিন ক্লিন সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন মায়ের কোলে শিশু যেমন নিরাপদ থাকে তেমনি নগরবাসীকে নিরাপদ রাখতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সিলেট নগরীর পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা, মশার উপদ্রব সহ সকল সমস্যার সমাধান করবেন।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি(ভারপ্রাপ্ত) সাবেক সাংসদ সফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এড নাসির উদ্দিন খানসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ প্রবাসি নেতৃবৃন্দ নবনির্বাচিত মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচছা জানান।


