সীতাকুণ্ডের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অপু জলদাস (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে ভাটিয়ারীর মির্জানগর জেলে পাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ। অপু জলদাস নগরের বন্দর থানাধীন হোন্দল পাড়ার নেপাল জলদাসের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে মির্জানগর এলাকায় বসবাস করতেন।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক প্রদ্যুৎ কুমার ঘোষ বলেন, ঝুলন্ত অবস্থা থেকে অপু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ব্যবসায়িক কোনো বিষয় নিয়ে আত্মহত্যা করতে পারেন তিনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।