সুনামগঞ্জে ইট দিয়ে থেঁতলে এক শ্রমিককে খুন

খুন

সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার বড়াগাঁও গ্রামে ইট দিয়ে থেঁতলে মারুফ (২৪) নামে এক শ্রমিককে খুন করা হয়েছে। ঠিকাদারি কাজের দ্বন্দ্বের জেরে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকার বাসিন্দা নূর ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফ ও তার কয়েকজন সহযোগী দিরাই উপজেলার বড়াগাঁও গ্রামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ব্রিজ নির্মাণের কাজের জন্য যায়। সেখানে দ্বন্দ্বের জেরে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। আসামিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।