সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

মঙ্গলবার দুপুর সোয়া ২টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। এতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।

এর আগে আজ সকাল ৯টা ১০ মিনিটে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. আজিজুল হক (প্রশাসন ও বিচার) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণত আদালত ও বিচার বিভাগীয় প্রশাসন কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিধান্ত নেওয়া হয় ফুলকোর্ট সভায়।