নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ ইফতার মাহফিলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি এএফএম আবদুর রহমান, বিচারপতি এসএম এমদাদুল হক, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি একেএম সাহিদুল হক, বিচারপতি আমির হোসেনসহ হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন, সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ, প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিমসহ কয়েক হাজার আইনজীবী অংশ নেন।


