নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে সুস্থ আছেন। কারাবিধি অনুযায়ী তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নিজ দফতরে জেল প্রধান বলেন, ‘তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। চিকিৎসক দিয়ে সার্বক্ষণিক পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে তার যেন কোন ধরনের অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।’
কারাগারে থাকলেও বন্দিরা স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন উল্লেখ করে ইফতেখার বলেন, ‘আগামী ৮ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে এটির কার্যক্রম শুরু হবে। টাঙ্গাইল জেলা কারাগারে এটা প্রথম শুরু হবে। মূলত বন্দিদের মানসিক প্রশান্তির জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’


