সেবার মানে এগিয়ে নীলফামারী সাব-রেজিস্ট্রি অফিস

আল-আমিন, নীলফামারীঃ সেবার মানে এগিয়ে নীলফামারী সদর সাব-রেজিস্ট্রি অফিস। সদর সাব-রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল যোগদানের পর থেকে অনিয়ম, দুনীর্তি, হয়রানি, দালাল চক্র মুক্ত করছেন এবং সাধারণ মানুষের ভোগান্তি দুর করেছেন।
সেবা গ্রহীতা আবুল হোসেন বলেন, সদর সাব-রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্যার যোগদানের পর থেকে নীলফামারী সদর সব রেজিষ্ট্রার অফিসে কোন প্রকার দূনীর্তি  হয়নি। এর আগে আমরা দলিলের কাজে এসে বিভিন্ন রকম হয়রানির স্বীকার হয়েছি।
সেবা গ্রহীতা আব্দুর রহিম বলেন, দলিল হারানোর যে অভিযোগ ওঠেছে সেটা কতটুকু সত্যি সেটা তদন্ত করলে পাওয়া যাবে। কারন এই দলিলটি ছিল ১৫ বছর আগের। সে সময় সদর সাব-রেজিষ্ট্রার অফিসে অন্য কর্মকর্তা দায়িত্বে ছিলন।
জানতে চাইলে সদর সাব-রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বলেন, দলিল হারানোর যে অভিযোগ ওঠেছে সেটি ১৫বছর আগের ঘটনা। সে সময় আমি এখানে দায়িত্বে ছিলাম না। তাছাড়া আগে একটা ভাড়াবাড়িতে অফিস ছিল। সেখানে দলিল রাখার কোন পরিবেশ ছিল না। অনেক দলিল উইপোকা খেয়ে নষ্ট করে ফেলেছিল। অনেক অপ্রয়োজনীয় দলিল আগুনে পুড়ে ফেলা হয়েছে। আমি দলিল হারানোর অভিযোগ পেয়ে অফিসের লোক লাগিয়ে দিয়েছি, হয়তো কোনখানে আছে আরো ভাল ভাবে খুজতে হবে। নয় তো বা উইপোকায় খেয়েছে। এছাড়াও অফিস বদলের কারণে অন্য কোথাও ঢুকে থাকতে পারে। কিছু কুচক্রীয়মহল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।