বিনোদন ডেস্কঃ ভারতে সর্বাধিক জনপ্রিয় নারী সংগীতশিল্পীদের তালিকা প্রকাশ করেছে সুইডেনভিত্তিক সংগীত পরিবেশনা সংস্থা স্পটিফাই। এই তালিকায় শীর্ষে রয়েছেন নেহা কক্কর। তার পরেই রয়েছেন শ্রেয়া ঘোষাল, আশীষ কৌর, ধ্বনি ভানুশালিসহ অন্যরা।
বিশ্বজুড়ে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই আন্তর্জাতিক নারী দিবসে ভারতের সেরা ১০ জন নারী শিল্পীর নাম প্রকাশ করেছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত স্পটিফাইয়ে সবচেয়ে বেশিবার স্ট্রিমিং হয়েছে যাদের গান তাদের নামের তলিকা এটি। এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন নেহা কক্কর।
১। নেহা কক্কর
সাড়া জাগানো রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় সিজনেই জনপ্রিয় হয়ে ওঠেন নেহা কক্কর। সংগীত শিল্পে তিনি প্রবেশ করেন তার প্রথম অ্যালবাম ‘নেহা দ্য রক স্টার’ দিয়ে। এতে মিট ব্রাদার্সের সঙ্গে কাজ করেছিলেন নেহা। ‘ব্লু’ সিনেমার মধ্য দিয়ে তার বলিউডে অভিষেক। এরপর একের পর এক হিন্দি সিনেমায় নেহা তার সুরের জাদু দেখিয়েই চলেছেন।


