নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের শিবেরহাট এলাকা থেকে হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাঙালিপুর ইউনিয়নের মৃত জিকরুল হকের ছেলে সবুজ (৩৫) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের মৃত আব্দুল লতিফের ছেলে জুয়েল (৩০)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবেরহাট এলাকায় মাদক বেচা-কেনার সময় সবুজ ও জুয়েলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৭ পুরিয়া হেরোইন ও একটি মোটরসাইকেল। আটক দুই মাদকবিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


