বিনোদন ডেস্কঃ শ্রীলংকান শিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভা। ‘মানিকে মাগে হিথে’ গানের মাধ্যমে দারুণ পরিচিতি পাওয়ার পর ভারতে কনসার্ট করার সুযোগ পান। সেখানে স্টেজে গান গাইতে গিয়ে আহত ইয়োহানি। তাছাড়া নিজ দেশ শ্রীলঙ্কার গণ্ডি পেরিয়ে সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশে। এখন সে পরিচিত শ্রীলংকান র্যাপার হিসেবে।
আহত হওয়ার পর নিজেই তার সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তাতে দেখা যায়, গাল কিছুটা কেটে গিয়েছে এবং চোখের নিচে আঘাতটাও বেশ স্পষ্ট।

‘মানিকে মাগে হিথে’-খ্যাত গায়িকা জানান, ‘স্টেজ শো করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তখন খুবই উত্তেজিত ছিলাম। গানের মধ্যে ডুবে গিয়েছিলাম। এক পর্যায়ে গিটারের মাথায় মুখ ঠুকে ফেলি। এতে মুখে চোট পাই। প্রথমে বুঝতে পারিনি যে এতটা আঘাত লেগেছে। তাই যা হওয়ার তাই হয়েছে।
অবশ্য আহত হলেও গান যে থামাচ্ছেন না গায়িকা। (৩ অক্টোবর) হায়দ্রাবাদে তার পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে।

র্যাপ রাজকন্যা’ হিসেবে পরিচিত এই শিল্পী ২০১৯ সালে ইউটিউবের মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেন। তবে তার ভাগ্য খুলল ২০২১ সালে এসে। শুধু পরিচিতিই নয়, এই এক গানে তিনি হয়েছেন কোটিপতিও। জুলাইয়ের শেষ এবং আগস্টেই ভারত ও বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর জনপ্রিয়তার শীর্ষে চলে যায় ‘মানিকে মাগে হিথে’। সম্প্রতি বলিউড ছবি ‘শিদ্দাত’র টাইটেল ট্র্যাক গেয়েছেন তিনি।
ইয়োহানি একাধারে গায়িকা, সংগীত প্রযোজক, গীতিকার ও ব্যবসায়ী। শুরুতে খুব বেশি আয় হয়নি তার। তবে মে মাস থেকে তার আয় বাড়তে থাকে।
১৯৯৩ সালে শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেছেন ইয়োহানি। তার পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তার বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা, মা বিমান সেবিকা। বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলেও তার আগ্রহ ছিল লজিস্টিক ম্যানেজমেন্ট।


