নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালিয়াকৈর থানা পল্লীবিদ্যুৎ এলাকায় আমিন উল্লার ছেলে জসিম উদ্দীন (৪২) কে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। সূত্রে জানা যায় লক্ষীপুরের মোঃ শফিকুল ইসলামের মেয়ে সাহিদা আক্তারের সাথে জসিম ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
দীর্ঘদিন যাবত জসিম সাহিদাকে বাবার বাড়ী থেকে টাকা পয়সা আনার জন্য চাপ প্রয়োগকরে। এক পর্যায়ে গরীব বাবা কিছু টাকা পয়সা দেন বলে জানা যায়। আরো টাকার দাবিতে জসিম বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। জসিম সাহিদাকে বলে তোর বাবাকে যেই টাকা দিতে বলেছি সেই টাকা না দিলে তোরে আর ও বেশি মারধর করব। সাহিদা ও তার পরিবার জানাই এই বিষয়ে আমরা একটি মামলা করেছি।
সি,আর,নারী ও শিশু নির্যাতন আইন মামলা নং-৩৫৭/১৯, তাং- ২৮/১০/২০১৯ ইং। অন্য একটি সূত্রে জানা যায় জসিম উদ্দীন ও তার পরিবার সবাই মিলে সাহিদা আক্তার এর উপর নির্যাতন করত।
এবিষয়ে কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ জানান; আসামী জসিমকে আটক করা হয়েছে।


