সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

ফেনী প্রতিনিধি : ফেনীতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম (২৪) নিহত হয়েছেন।

রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র‌্যাব ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদের বাবার নাম নেওয়াজ উল্ল্যাহ। জাহিদের বাড়ি কুমিল্লার ভাংগুর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।