হাবিবুর বাশার রবিন: এবি ব্যাংকে চাকুরী পরিচয়দানকারী মো: আলম মিয়ার বিরুদ্ধে অর্থ আত্নসাদের তথ্য পাওয়া গিয়েছে।
অনুসন্ধানে জানা যায়- ২০১৮ সালে মাষ্টার ডিগ্রি শেষ করেন, ২০১৬ সালে ঢাকা ডেমরাতে জুম গ্রুপে র্লান নীটওয়ার লিঃ কোম্পানিতে ১৩৫০০ টাকা বেতনে সহকারী হিসাবরক্ষক হিসেবে চাকুরী শুরু করেন।তার পর নারী কেলেঙ্কারি ও বিভিন্ন অপকর্মের কারনে চাকুরী চ্যুত হয়।তার পর আলম হয়ে উঠে বেপরোয়া।কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে যায়।যার নুন আনতে পানতা ফুরাতো,
ছিলোনা আয়ের কোন উৎস,তাহলে কিভাবে এত সল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায়।
গত ১০/১০/২০২৩সালে কামরুল ইসলাম নামের এক যুবকের কাছ থেকে এবি ব্যাংকে চাকুরী দেয়ার কথা বলে ২ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন। তথ্য রয়েছে আরো অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়েছে এই প্রতারক আলম।
ডেমরা এলাকা থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি ডেমরা এলাকা থেকে পালিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার, ধনবাড়ি উপজেলার,বানিয়াজান ইউনিয়নের,পটল গ্রামে চলে যান ।আর এসব টাকা দিয়ে গ্রামের বাড়িতে শত শত শতাংশ জমি ক্রয় করতে থাকেন। ইতিমধ্যে তিনি ৩০১ শতাংশ,ক্রয় করেছেন যার বর্তমান বাজার মূল্য এক কোটি উনত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা (১,২৯,৪৩০০) রয়েছে অসংখ্য ব্যাংক একাউন্ট,এফডিয়ার।
গত ০১/০৮/২০২৩ সালে বাংলাদেশের প্রথম বানিজ্যিক ব্যাংক, এবি ব্যাংকে- গাজীপুরের বোর্ড বাজার শাখায় প্রবেশনারি জুনিয়র ক্যাশ অফিসার হিসেবে যোগদান করেন,বেতন ২৬০০০ টাকা,
এবং ব্যাংক থেকেও কোন লোন নেয়নি। এই নিয়ে
জনমনে প্রশ্ন উঠেছে সে কি করে হঠাৎ হয়ে যায়- কোটি টাকার মালিক।পারিবারিক খোজ খবর নেওয়ার পর বেরিয়ে আসে বিভিন্ন রহস্য,তার বাবা আঃ কুদ্দুস পেশায় এক জন রাজমিস্রি,তার ছোট ভাই মিলন পেশায় গার্মেন্টস হেলপার ও সাকিব থাকে তার মা বাবার সাথে।অর্থ আত্মসাৎ এর বিষয়ে আলমের কাছে জানতে চাইলে বলেন তার শশুর বাড়ি থেকে টাকা দিয়েছে, সেখানেও খোজ নিয়ে জানা যায় তার শশুর এক জন দিন মজুর,সমুন্দি চায়ের দোকানদার,বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলতে থাকে আলম,
যা বাস্তবে আর আলমের কথার সাথে কোন মিল নেই, খোজ নিয়ে জানা যায় কিছু দিন আগেও আলম তার শশুরের ক্যান্সার জন্য যেই ১০ লক্ষ ধার হিসাবে দিয়েছিলেন সেই টাকার জন্য এখনো ঝগড়া বিবাদ চলমান তার শশুর বাড়ির লোকজনের সাথে।এসব বিষয়ে সাংবাদিকদের কোন তথ্য দিতেও বাধ্য নয় বলে জানায়। প্রতিবেদককে বিভিন্ন লোকের মাধ্যমে ফোন করেও হয়রানির চেষ্টা করে। এই বিষয়ে ব্রাঞ্চ ম্যানাজার জনাব কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,এইটা তার ব্যক্তিগত ইস্যু,
তবে প্রশ্ন কিন্তু থেকে যায় এই ধরনের ব্যক্তির কাছে থেকে ভবিষ্যতে কি আশা করা যায়।ধরাবাহিক পর্বের ১ম পর্ব পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন।


