হরিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সকাল ১১ টায়  উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুজ্জামান সভার সভাপতিত্ব করেন। এসময়  উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা  হরিপুর ঠাকুরগাঁও, জনাব মোঃ এস এম আলমগীর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা

মো,আনোয়ার হোসেন সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, স,প্রা,বি,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানগণ  ও ইএসডিও কর্মকর্তা, শিল্প কলা একাডেমির শিক্ষক ও ছাত্র ছাত্রী সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,আরিফুজ্জামান  বলেন, বাংলাদেশ কে নিরক্ষর মুক্ত করতে হবে, স্মার্ট বাংলাদেশ গড়তে পারলে সরকারের  স্বপ্ন পূরন হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে  দরকার স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনোমি, স্মার্ট সোশায়টি,স্মার্ট গভর্মেন্ট। সাক্ষরতা বৃদ্ধির জন্য সকলকে কাজ করতে হবে।