হরিপুর (ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হকের সভাপতিত্বে ২৯-০৫-২০২৩ ইং রোজ সোমবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল,সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি,, বিজিবির কোম্পানি কমান্ডারগণ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষে ডাক্তার মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো,মাইনুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র, মডেল মসজিদের ইমাম মুফতি মো, মাসদুর রহমান, ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানগণ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বর্তমানে কিছু জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হচ্ছে। বিজিবি কমান্ডার সীমান্তে রাস্তাঘাট উন্নয়নের জন্য জোর দাবি জানান এবং তিনি আরো বলেন, চোরাচালান আগের থেকে কিছু বৃদ্ধি পেলেও আমরা টহল জোরদার করছি।
আরও উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট বিষয়ের কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


