হরিপুরে তীব্র তাপদাহে স্প্রিট চাহিদা বৃদ্ধি পাওয়ায় নির্দিষ্ট মূল্য থেকে বেশি দামে বিক্রি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় নির্দিষ্ট  মূল্যের চেয়েও কোলড্রিংকস  বেশি দামে বিক্রি হচ্ছে । খুচরা স্পিড বিক্রেতাদের অভিযোগ চাহিদা মত ডিলারের কাছে সরবরাহ  না পাওয়ায় বেশি দামে স্পিড ক্রয় করতে হয় ।
প্রতিটি স্পিডে গায়ের মূল্য দেওয়া আছে ২৫ টাকা, অথচ  বিক্রি হচ্ছে ৩০ টাকা । খুচরা বিক্রেতারা জানান ডিলারের কাছ থেকে মাল ক্রয় করলে নির্দিষ্ট রেটেই ক্রয় করতে পারি। কিন্তু ডিলার যখন আমাদের চাহিদা মত সরবরাহ  দিতে পারেনা, তখন আমাদেরকে শরণাপন্ন হতে হয় বড় স্টক ব্যবসায়ীদের  কাছে। সেই ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিটি বোতল বেশি  টাকা দিয়ে ক্রয় করতে হয়। তাই আমরা বিক্রি করি প্রতি বোতল ৩০ টাকা। আমরা কি করবো আমরা তো মাল পাচ্ছিনা । প্রখর রোদ ও  তীব্র তাপদাহে মালের  প্রচুর চাহিদা বেশি ।
ক্রেতাদের অভিযোগ যেন সঠিক রেটে বিক্রি করা হয়। এ বিষয়ে পীরগঞ্জ থানার স্পীড ডিলার রেজু সরকারকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানান আমরা দোকানদারদের চাহিদা মত মাল দিতে পারতেছি না মালের সংকট এবং দোকানদারের চাহিদা অনুপাতে সরবরাহ করতে পারিনা।  আমরা সঠিক দামেই রিটেলার দের কাছ থেকে টাকা নেই।
এ বিষয়ে হরিপুর উপজেলার ভারপ্রাপ্ত,  উপজেলা  রাণীশংকৈল থানার নির্বাহী অফিসার কে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান,  হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে আছেন, বিষয়টির অভিযোগ পেলে তদন্ত করা হবে।