হরিপুর (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।২৮/০৫/২০২৩ ইং বিকাল ৪ ঘটিকার সময় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়, দোয়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব,এ কে এম শরিফুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা,হরিপুর ঠাকুরগাঁও।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ম,জিয়াউল হাসান মুকুল, উপজেলা চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। বাবু নগেন কুমার পাল সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। সন্ধ্যায় মনোভঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে কার্যক্রম শেষ।


