হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে
ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, বুধবার (১৮অক্টোবর) সকাল ৯,৩০ মিনিটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে,উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
শেখ রাসেলের ৬০তম জন্ম দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদের হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ওলল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল,সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা । হরিপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জনাব মোঃ তাজুল ইসলাম , উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মোছাঃ মোতাহারা পারভীন সুমি
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো,জিয়াউল হাসান মুকুল বলেন, শেখ রাসেল জন্মদিবসের গুরুত্ব ও এর তাৎপর্য এবং এই দিনের প্রকৃত ইতিহাস আমাদের সবার জানা দরকার বলে অভিমত ব্যক্ত করেন ।
এ সময়ে আরও ঊপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ।


