হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, রোজ শনিবার (৪ নভেম্বর ) সকাল ১১টা উপজেলা হলরুমে সংবিধান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত। সমবায় দিবসে বিভিন্ন স্লোগান ব্যানার, ফেস্টুনে সমবায় দিবসে তাৎপর্য তুলে ধরা হয়।
সমবায়ে গড়েছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ। প্রতিপাদ্যে সামনে রেখে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদাযাপিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল,সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখাও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,আরিফুজ্জামান,হরিপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল,
মো,আনোয়ার হোসেন সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা,মো,মনোয়ারুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মো,সোহানুজ্জামান উপজেলা সমবায় অফিসার হরিপুর। সমবায় ও সংবিধান দিবসে বিভিন্ন বক্তৃতাগণ সমবায় দিবস ও সংবিধানের সঠিক তথ্য উপাত্ত তুলে ধরা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো,জিয়াউল হাসান মুকুল সমবায় দিবস উপলক্ষে বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এইদেশ। নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।১৯৭২ সালে ৪ নভেম্বর এইদিনে বাংলাদেশের সংবিধান রচিত হয়, এত অল্প সময়ে সংবিধান রচিত হয় বলে বাঙ্গালী জাতির ইতিহাসের স্বর্ণালী দিন।
সমবায়ের মাধ্যমে একটি দেশ উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়া সম্ভব।সংবিধানের এর তাৎপর্য এবং এই দিনের প্রকৃত ইতিহাস আমাদের সবার জানা দরকার বলে অভিমত ব্যক্ত করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।


